If you are unable to read this Bangla (Bengali) poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.
সামনে নদী নিপাড় নিচর,
বনের ধারে ঘর।
ঘরখানি নিশ্চুপ,
কেবল মনটি থরোথর!
মনের বাতাস উথাল পাথাল,
মনের ঘরে ভিড়।
মনের মধ্যে ঝিলিক তুলে
বনের বাতাস থির!
প্রশংসা করছি। এমন কবিতা পড়লে আবেগে থরথর হওয়া ছাড়া উপায় থাকেনা।
ধন্যবাদ