If you are unable to read this Bangla (Bengali) poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.
হলুদ বনে বনে,
আমার মায়ের ভাষা হারিয়ে গেল …
সুখ নেইকো মনে !
বাহির, ভিতর, চেনা, অচিন –
একই ভাষায় ডাকে ।
যে বোল চেনায় মানুষকে,
সেই বোলটি পড়ে ফাঁকে ।
আর মনের কোণে কোণে,
আমার মায়ের ভাষা গুমরে মরে -
সুখ নেইকো মনে !
মায়ের ভাষা গরব, আশা -
এ আজ কবিকথা !
এদেশ, ওদেশ, এ ঘর, ও ঘর –
এক বুলিতে গাঁথা ।
একই ভাষায় ওঠা পড়া,
এক ভাষাতেই কাঁদন,
একই ভাষায় শাপমন্যি –
বুলির বালির বাঁধন !
বালির বাঁধন আলগা, অলস -
মনের তারে টান !
মায়ের ভাষা – মনের ভাষা,
ভালবাসার গান ।
আমি হারাই, তুমি হারাও –
ক্ষতি কি কার তাতে !
মায়ের ভাষা বেঁচে থাকুক
ঘরের দুধে ভাতে ।