If you are unable to read this Bangla (Bengali) poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.
এ পৃথিবী ক্লান্ত করে বড় ।
প্রত্যহের ঘরে শুধু ক্লেদ ।
জনাকীর্ণ জনপদ -
জীবনের স্তরে স্তরে মেদ ।
বিচ্ছিন্ন কপোতকক্ষ
অতিথির পদশব্দহীন ।
সাজানো চৌখুপী দ্বীপ
একা ভেসে থাকে রাত্রিদিন ।
ভোরের প্রথম আলো,
ফাল্গুনের প্রথম সাঁঝতারা -
অভিমানী ফিরে যায় …
বিলাসী নগর দিশাহারা !
তবুও শ্রাবণী রাতে
চকিত চাঁদের কড়া নাড়া !
চৌখুপী দ্বীপের দোরে দোরে
চলো পুঁতি বিবেকের চারা ।
এরকম মাঝে মাঝে লিখবেন। মনে রাখবেন আপনার কবিতা পড়ার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি।
এ পৃথিবী ক্লান্ত করে বড় ।
প্রত্যহের ঘরে শুধু ক্লেদ । সূচনার এই লাইনদুটো সত্যিই বারবার পড়ার মত। মনের গভীরে গেঁথে যায়।