আঁকিবুকি
লজ্জা
		<description><![CDATA[অবসাদ –
বিষণ্ণ সায়াহ্নের স্বাদ।
আলোকলতার পাতা নতমুখী, নিরুপায় রাধা।
কৃষ্ণ মেঘ অবিশ্রাম লালসার্দ্র আশ্লেষের ধারে
নিস্তেজ করেছে তার প্রাণবতী জীবন, যৌবন।
নতনেত্র আকাশের অক্ষিপত্রে অনিদ্রার কালো।
চিরপ্রিয়া ধরিত্রীর নগ্ন বক্ষ ব্যথায় আতুর।
হৃতবস্ত্রা নগরীর লজ্জা দেখে কৃষ্ণ গেছে বনে।
শুধু কাম, শুধু মোহ, শুধু দেহ, বিষাক্ত নিঃশ্বাস।
অভিমানী যাজ্ঞসেনী হতমানা, নিঃস্ব, নিরাশ্বাস।
কৃষ্ণ শুধু কালো? শুধু আদিগন্ত তমসায় লীন?
অপাবৃত হও সখা! প্রতীক্ষায় রাত জাগে [...]]]></description>
বিপ্রলব্ধ
		<description><![CDATA[কত কাল আসনি।
কত দিন অপেক্ষায় আছি।
কত রাত নিদ্রাহীন গেল।
সন্ধ্যার সরণি বেয়ে আসবে –
বৃষ্টির বাতাসে তুমি ভাসবে –
আমি তাই নিশ্চুপ বসে থাকি।
কাকভোরে কালোর আস্তর ফুঁড়ে
প্রথম আলোর মুখ আকাশের কোণে জেগে ওঠে –
ভাবি – তুমি আসবে।
নবীন ঘাসের গালে শিশিরের সস্নেহ চুম্বনে
সমস্ত প্রান্তর ছেয়ে অপত্যের আহ্লাদী হিল্লোল –
ভাবি – তুমি আসবে।
ক্রমশ: আঁধার নামে।
আকাশে সন্ধ্যার দীপ লাজনম্র সুতনুকা যেন
প্রতীক্ষার [...]]]></description>
পড়শি গেছে দেশান্তরে
		<description><![CDATA[রমেন্দ্রকুমার আচার্য চৌধুরী। কি তাঁর পরিচয়? কবি, প্রাবন্ধিক, অধ্যাপক? না কি ডালপালামেলা মস্ত এক সংসারের এক সরস মহীরুহ, শেষ মুহূর্ত পর্যন্ত যাঁর জীবনরস একইভাবে প্রবাহিত ছিল তাঁর শিরা উপশিরা ছাপিয়ে আশপাশের সবার মধ্যে?
অধুনা বাংলাদেশের মুক্তাগাছার জমিদার পরিবারে ১৯২২ সালে জন্ম হয় কৃষ্ণদাস আচার্য চৌধুরী ও বিভাবতী দেবীর সন্তান রমেন্দ্রকুমারের। শিক্ষা শুরু হয় মুক্তাগাছায়। তারপরে কলকাতায় [...]]]></description>
শঙ্কাতুর
কত কাজ করা হয় না ।
অন্তরমাধুরী বৃথা যায় ।
ভ্রান্তির আশঙ্কায়,
প্রথম পদক্ষেপ নেওয়া হয় না ।
অবসাদ প্রাচীরের মত
বহির্বাতাসের পথ রুদ্ধ করে রাখে ।
কত কথা বলা হয় না ।
মাহেন্দ্রমুহূর্ত বৃথা যায় ।
প্রত্যাখ্যানের আশঙ্কায়,
মন-বাক্যের মেলবন্ধন হয় না ।
একাকীত্ব শাণিত অস্ত্রের মত
শব্দের সংসার ধ্বংস করে ।
কত চোখে চাওয়া হয় না ।
আকুল আহ্বান বৃথা যায় ।
আশাভঙ্গের শঙ্কায়,
নিঃশব্দ দৃষ্টির ভাষা অপঠিত [...]]]></description>
অবিচলিত
		<description><![CDATA[দিনের কাছে মাথা নোয়াব না ।
ক্ষণোজ্জ্বল বহুরূপী দিন -
তার অনুভাবে বিচলিত হব না ।
তার বর্ণচ্ছটায় পথভ্রষ্ট হব না ।
আমাকে সে চঞ্চল করে ।
অথচ, আমার উদ্বাহু আলিঙ্গনকে তুচ্ছ করে,
আমার আতপ্ত অন্তরকে অবজ্ঞা করে,
আমার সদর অন্দর আঁধার করে -
অনধীন স্বেচ্ছাচারী দিন
ক্রন্দসীর রক্তিম কন্ঠমূলে মুখ ঢাকে ।
রাতের কাছে মাথা নোয়াব না ।
অচঞ্চল অন্ধকার রাত -
তার প্রগাঢ়তায় আশঙ্কিত হব [...]]]></description>
প্রত্যাবর্তন
ও মেয়ে, তোর মুখটি কেন ভার?
চোখটি ছলোছল?
মনপবনের নাও ভাসিয়ে
বইছে নোনা জল !
কেন – আমায় খুলে বল ।
এই তো কেমন হিমেল হাওয়া,
গাছের পাতায় আলো ।
ভোরের সূয্যি ঢেকে দিলেন
রাতকলসের কালো ।
রূপসী দিন প্রেক্ষণিকা,
পূর্ণ ঢলোঢল ।
তবু চোখটি ছলোছল !
কেন – আমায় খুলে বল ।
একদা কাকচক্ষু মনে প্রাত্যহিকের কালি ।
পড়শি গেছে দেশান্তরে, আয়নামহল খালি ।
আঁটকুঠুরি – ঝাঁট পড়ে না [...]]]></description>
প্রান্তলীন
		<description><![CDATA[প্রতিদিন ভাবি – বিষণ্ণ হবো না ।
সদর খিড়কি এঁটে রাখবো ।
সাঁঝবাতি জ্বেলে রাখবো ।
বিষাদের বেনোজলে
নিকনো উঠোন, ঘরবসত ভিজতে দেবো না ।
প্রতিদিন ভাবি ।
প্রতিদিন ভাবি – বিপন্ন হবো না ।
বুকের ধারে বাঁধ বাঁধবো ।
যুক্তিতক্কো শানিয়ে রাখবো ।
কথার মারে
মনপেয়ালায় ঝোড়ো হাওয়া উঠতে দেবো না ।
প্রতিদিন ভাবি ।
প্রতিদিন ভাবি ।
তবু প্রতিদিনই -
ভোর তেতে ওঠে দুপুরে ।
দুপুর তেতে ওঠে [...]]]></description>
অন্যমনা
সে আমাকে প্রতিনিয়ত বলে –
‘আমাকে ভালবাসো ।’
আমি বলি – ‘বাসবো ।’
নিশ্চুপ ভোরে ঘুমভাঙা সূর্যের আলোয় পথ চিনে
সে আসে ।
নিশ্ছিদ্র প্রদোষে একলা তারাকে পথ চিনিয়ে সে আসে ।
বলে – ‘আমাকে ভালবাসো ।’
আমি বলি – ‘বাসবো ।’
আমার দিনযাপনের ছত্রে ছত্রে খেদ ।
আমার মনমহলের স্তরে স্তরে মেদ ।
আমার নিঃঝুম নীড় – দু চোখে নেই আলো ।
আমার ভুবনজোড়া অমানিশার [...]]]></description>
সবুজ ডাকে আয়
		<description><![CDATA[If you are unable to read this Bangla travelogue due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.
ছোট্ট ছুটির ফাঁদে পা দিয়ে বেরিয়ে পড়ার উপযুক্ত দেশ কর্ণাটক । রাজধানী বেঙ্গালুরু আর রাজ্যপাট ছড়ানো মহীশুরের আশেপাশে আনাচে কানাচে কাবেরী, কাবিনি, কপিলা নদীর ধারে [...]]]></description>
ছায়াসঙ্গী কায়াসঙ্গী
		<description><![CDATA[If you are unable to read this Bangla poem due to problems with Bangla (Bengali) fonts, please click here for a format which does not require installation of Bangla (Bengali) fonts.
আমাকে জীবন দাও ।
প্রাণের স্পন্দন দাও আমাকে ।
জন্মের প্রথম লগ্ন থেকে
তোমার প্রত্যুষ, দিন, প্রদোষের স্পর্শস্পৃহ আমি ।
আমাকে সঙ্গী করো ।
প্রাণের স্পন্দন দাও আমাকে ।
আমাকে আনন্দ [...]]]></description>